আসানসোলে অগ্নিমিত্রার প্রচারে চমক, সিপিএম নেতার ছেলের পদ্মশিবিরে যোগদান

আসানসোলে অগ্নিমিত্রার প্রচারে চমক, সিপিএম নেতার ছেলের পদ্মশিবিরে যোগদান

আসানসোলের উষাগ্রামে নির্বাচনী প্রচারে বেরিয়ে বড়সড় রাজনৈতিক চমক দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। জনসংযোগ চলাকালীন বামদুর্গ হিসেবে পরিচিত এলাকায় প্রাক্তন দাপুটে সিপিএম কাউন্সিলর মতীশ বাদ্যকরের ছেলে গোপাল বাদ্যকর সপরিবারে বিজেপিতে যোগদান করেন। দীর্ঘদিনের বামপন্থী পরিবারের এই দলবদল শিল্পাঞ্চলের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।

পদ্ম পতাকা হাতে নিয়ে গোপাল বাদ্যকর জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শ এবং অগ্নিমিত্রা পালের বলিষ্ঠ নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যের বর্তমান পরিস্থিতি ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে বিজেপিই একমাত্র বিকল্প বলে তিনি দাবি করেন। এই যোগদানকে কেন্দ্র করে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে।

অন্যদিকে, প্রচারের মাঝেই বল্লভপুর এলাকায় তৃণমূল নেতা সিদান মণ্ডলের সঙ্গে অগ্নিমিত্রার রাজনৈতিক সৌজন্য ও আদর্শগত বিতর্ককে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে এলাকা। বিজেপি প্রার্থীর ‘সত্যের পথে’ থাকার আহ্বানের পাল্টা জবাবে তৃণমূল নেতা নিজের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরেন। দলবদলের এই আবহে অগ্নিমিত্রা পাল দাবি করেন, উন্নয়নের স্বার্থেই মানুষ এখন দলে দলে বিজেপিতে শামিল হচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *