নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সুবিধা নিশ্চিতে কমিশনের একগুচ্ছ নির্দেশিকা

নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সুবিধা নিশ্চিতে কমিশনের একগুচ্ছ নির্দেশিকা

পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে ভোটারদের সুবিধার্থে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। ভোটদানের প্রক্রিয়া সহজ করতে প্রতিটি বুথের বাইরে প্রার্থীদের নাম, প্রয়োজনীয় নথি এবং ভোটদান পদ্ধতি সংবলিত চারটি ভিন্নধর্মী পোস্টার টাঙানো হবে। ভোটারদের সহায়তার জন্য প্রতিটি কেন্দ্রে নির্দিষ্ট বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) উপস্থিতিতে বিশেষ সহায়তা কেন্দ্র স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি বুথে পানীয় জল, শৌচাগার, পর্যাপ্ত আলো এবং প্রতিবন্ধী ভোটারদের জন্য র‍্যাম্পের মতো ন্যূনতম পরিষেবা নিশ্চিত করতে হবে। তীব্র গরমের কথা মাথায় রেখে ভোটারদের অপেক্ষার জন্য ছায়ার ব্যবস্থার ওপরও জোর দেওয়া হয়েছে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।

নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখতে ভোটকেন্দ্রের ১০০ মিটার পরিধির মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভোটারদের ফোন সুইচ অফ বা সাইলেন্ট করে নির্দিষ্ট স্থানে জমা রেখে বুথে প্রবেশ করতে হবে। ভোটপ্রক্রিয়া শেষে ভোটাররা পুনরায় তাদের ফোন সংগ্রহ করতে পারবেন। স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্ট অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই নিয়মগুলো কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *