ইরান যুদ্ধ: ২২ দিনেও মেলেনি সমাধান, জ্বালানি সংকটে টালমাটাল বিশ্ব অর্থনীতি

ইরান যুদ্ধ: ২২ দিনেও মেলেনি সমাধান, জ্বালানি সংকটে টালমাটাল বিশ্ব অর্থনীতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘স্বল্পমেয়াদী অভিযান’ তিন সপ্তাহ পেরিয়ে গেলেও ইরান যুদ্ধের উত্তাপ কমেনি। বরং তেহরানের পালটা প্রতিরোধে পরিস্থিতি এখন আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা করছেন সমর বিশেষজ্ঞরা। পেন্টাগন লাগাতার হামলা চালালেও আয়াতোল্লা খামেনেইর বাহিনীর মনোবল ভাঙতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে, স্পেনসহ মিত্র দেশগুলো সামরিক সহায়তা দিতে অস্বীকার করায় আন্তর্জাতিক কূটনীতিতেও চাপে পড়েছে ওয়াশিংটন।

যুদ্ধের দীর্ঘসূত্রিতায় বিশ্বজুড়ে চরম জ্বালানি সংকট দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতি ও সাধারণ মানুষের জনজীবনে। সম্প্রতি ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলে পালটা হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। ইরান স্পষ্ট জানিয়েছে, হরমুজ প্রণালীতে মার্কিন ও ইজরায়েলি বাণিজ্যিক জাহাজগুলোকে কোনোভাবেই রেয়াত করা হবে না। ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে।

সংঘাতের পরিধি ক্রমশ বিস্তৃত হওয়ায় আতঙ্ক বাড়ছে ইউরোপীয় দেশগুলোর মধ্যেও। ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন-ব্রিটিশ ঘাঁটি দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় লন্ডন ও প্যারিসও এখন হামলার আশঙ্কায় দিন গুনছে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ দ্রুত বন্ধ না হলে কেবল অর্থনৈতিক বিপর্যয় নয়, বরং তা বিশ্বব্যাপী এক ভয়াবহ মানবিক সংকটের রূপ নিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *