কাতারে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার, যান্ত্রিক ত্রুটির জেরে প্রাণ হারালেন ৬ জন

কাতারে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার, যান্ত্রিক ত্রুটির জেরে প্রাণ হারালেন ৬ জন

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যেই কাতারে এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় ছয়জন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার সকালে রুটিন ডিউ চলাকালীন সামরিক কপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। কাতার সরকারের প্রাথমিক তদন্ত অনুযায়ী, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে কপ্টারটিতে ঠিক কতজন আরোহী ছিলেন বা এটি কোথা থেকে যাত্রা শুরু করেছিল, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে কাতার প্রশাসন ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে যে, নিয়মিত টহলদারির সময় চপারটি দুর্ঘটনার কবলে পড়ে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই ঘটনাটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এই প্রাণহানির ঘটনায় দেশটির প্রতিরক্ষা মহলে শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তা বজায় রাখতে ওই অঞ্চলে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি কাতারের একটি প্রাকৃতিক গ্যাস ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের ছোঁড়া পাঁচটি ক্ষেপণাস্ত্রের মধ্যে চারটি প্রতিহত করা সম্ভব হলেও একটি আঘাত হানে এলএনজি কেন্দ্রে। কাতার বিদেশ মন্ত্রক এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে স্পর্শকাতর পরিকাঠামোয় ইচ্ছাকৃত আক্রমণ বলে অভিহিত করেছে। যুদ্ধের আবহে এই কপ্টার দুর্ঘটনা আঞ্চলিক নিরাপত্তাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *