খড়্গপুরে দিলীপ-ধামাকা নাকি প্রদীপের ম্যাজিক? দাবার চালে শেষ হাসি কার

খড়্গপুরে দিলীপ-ধামাকা নাকি প্রদীপের ম্যাজিক? দাবার চালে শেষ হাসি কার

সঙ্ঘের প্রচারক থেকে বিজেপির ‘দাবাং’ নেতা হয়ে ওঠা দিলীপ ঘোষ আবারও শিরোনামে। খড়্গপুর সদরে এবার দুই প্রাক্তন বিধায়কের মেগা ফাইট। একদিকে ২০১৬-র জয়ী দিলীপ ঘোষ, অন্যদিকে ২০১৯-এর উপনির্বাচনে জেতা তৃণমূলের প্রদীপ সরকার। মাঝখানে ২০২১-এ হিরণ চট্টোপাধ্যায় এই আসন দখল করলেও ২০২৬-এর লড়াইয়ে পদ্মশিবির ফের ভরসা রেখেছে পুরনো সেনাপতির ওপর।

বিগত কয়েক বছরে মেদিনীপুর থেকে বর্ধমান-দুর্গাপুর সফর এবং সাম্প্রতিককালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই ফ্রেমে ধরা দেওয়া নিয়ে বিতর্ক কম হয়নি। কুণাল ঘোষ বা অরূপ বিশ্বাসকে ‘বন্ধু’ সম্বোধন করে রাজনৈতিক জল্পনা উসকে দিয়েছেন খোদ দিলীপই। তবে ভোট-রাজনীতির ময়দানে তিনি বরাবরই আগ্রাসী। বাম-কংগ্রেসের একদা দুর্গ হিসেবে পরিচিত খড়্গপুরে জ্ঞান সিং সোহনপালের রেকর্ড ভাঙা লড়াইয়ের স্মৃতি এখনও টাটকা। এবার কি নিজের চেনা মাঠে প্রত্যাবর্তন করবেন দিলীপ? নাকি প্রদীপ সরকারের হাত ধরে ঘাসফুল শিবির রুখে দেবে বিজেপির জয়রথ? ৪ মে চূড়ান্ত ফয়সালার দিকে তাকিয়ে এখন গোটা বাংলা।

খড়্গপুর কেন্দ্রের হাইভোল্টেজ সমীকরণ

  • বিজেপি: টিকিট পেয়েই পূর্ণ শক্তিতে ময়দানে দিলীপ ঘোষ।
  • তৃণমূল: পুরনো মুখ প্রদীপ সরকারের ওপরই ফের বাজি ধরেছে শাসকদল।
  • লড়াই: দুই প্রাক্তন বিধায়কের সম্মুখ সমরে সরগরম মেদিনীপুরের রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *