যুদ্ধবিধ্বস্ত বিশ্বে তেলের হাহাকার, জনশূন্য গ্যালারিতেই শুরু হচ্ছে পিএসএল! ক্রিকেটপ্রেমীদের কাছে ক্ষমা চাইলেন মহসিন নকভি
March 22, 20266:13 pm

বিশ্বজুড়ে যুদ্ধের প্রভাবে চরম জ্বালানি সংকটে পাকিস্তান। পরিস্থিতি সামাল দিতে বন্ধ স্কুল ও অফিস, বাড়ানো হয়েছে ঈদের ছুটি। জনসমাগম এড়াতে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ঘোষণা করেছেন, এবারের পাকিস্তান সুপার লিগ (পিএসএল ২০২৬) আয়োজিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। বাতিল করা হয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও। ছয়টি শহরের বদলে খেলা হবে কেবল করাচি ও লাহোরে। দীর্ঘ প্রতীক্ষার পর ম্যাচ আয়োজনের সুযোগ হারিয়েছে পেশোয়ার, যার জন্য বিশেষ দুঃখপ্রকাশ করেছেন পিসিবি প্রধান। আপাতত খালি গ্যালারিতে খেলা চললেও সংকট কাটলে টুর্নামেন্টের পরের অংশে দর্শক ফেরানোর আশ্বাস দিয়েছেন তিনি। ২৬ মার্চ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ মে লাহোরে।