সপ্তম বেতন কমিশনে শিক্ষক ও শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্তির দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি

সপ্তম বেতন কমিশনে শিক্ষক ও শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্তির দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি

রাজ্যের সকল শিক্ষক ও শিক্ষাকর্মীকে সপ্তম বেতন কমিশনের আওতায় আনার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি। সংগঠনের পক্ষ থেকে শনিবার পাঠানো এই চিঠিতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটের সময় মুখ্যমন্ত্রী এই কমিশন গঠনের ঘোষণা দিলেও সেখানে মূলত সরকারি কর্মচারীদের সুবিধার কথা বলা হয়েছিল।

শিক্ষক সংগঠনের দাবি, দীর্ঘ দিন ধরে রাজ্যের শিক্ষাব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করলেও শিক্ষক, শিক্ষাকর্মী এবং সরকার-পোষিত সংস্থার কর্মীদের বিষয়টি এখনো স্পষ্ট নয়। শুধুমাত্র সরকারি কর্মচারীদের এই সুবিধার আওতায় রাখলে শিক্ষাক্ষেত্রের একটি বড় অংশ বঞ্চিত থাকবে। এতে কর্মীদের বেতন কাঠামো ও আর্থিক নিরাপত্তায় বৈষম্য তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।

সংগঠনের নেতা স্বপন মণ্ডল স্বাক্ষরিত এই চিঠিতে আসন্ন নির্বাচনের আগে অসন্তোষ এড়াতে অবিলম্বে নির্দেশিকা প্রকাশের দাবি জানানো হয়েছে। রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত সকল কর্মীকে একসঙ্গে এই সুবিধার আওতায় আনার আহ্বান জানিয়েছে সমিতি। মুখ্যমন্ত্রী এই বিষয়ের গুরুত্ব বিবেচনা করে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেবেন এবং রাজ্যের শিক্ষাব্যবস্থায় এর সুপ্রভাব পড়বে বলে আশাপ্রকাশ করেছে সংগঠনটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *