পিসিবিকে তোয়াক্কা না করে আইপিএলে শ্রীলঙ্কান অধিনায়ক
March 22, 20266:24 pm

পাকিস্তান সুপার লিগ ছেড়ে আইপিএলে যোগ দেওয়ার হিড়িক শুরু হয়েছে। কেকেআর জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে নেওয়ার পর এবার রাজস্থান রয়্যালস দলে ভিড়িয়েছে দাসুন শনকাকে। চোটাক্রান্ত স্যাম কারেনের বিকল্প হিসেবে লাহোর কলন্দর্স ছেড়ে আইপিএলে নাম লেখালেন এই লঙ্কান অলরাউন্ডার।
মুস্তাফিজুর রহমানের পরিবর্তে মুজারাবানিকে নেওয়া এবং এখন শনকার অন্তর্ভুক্তি নিয়ে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কলন্দর্সের চুক্তি ভেঙে ক্রিকেটারদের ভারতে পাড়ি জমানোর ঘটনায় আইনি পদক্ষেপ ও নিষেধাজ্ঞার কথা ভাবছে পিসিবি। তবে আইপিএলের আকর্ষণে পিসিবি-র এমন হুঁশিয়ারিতে কর্ণপাত করছেন না বিদেশি ক্রিকেটাররা।