মুর্শিদাবাদে বাম-কংগ্রেস জোটের পতন! পঞ্চায়েত সমিতি হাতছাড়া হতেই শোরগোল রাজনৈতিক মহলে

মুর্শিদাবাদে বাম-কংগ্রেস জোটের পতন! পঞ্চায়েত সমিতি হাতছাড়া হতেই শোরগোল রাজনৈতিক মহলে

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদে বড়সড় ধাক্কা খেল বাম-কংগ্রেস জোট। রবিবার লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনজন কর্মাধ্যক্ষ এবং দুই সদস্য আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এর ফলে ৩৬ আসনের এই পঞ্চায়েত সমিতিতে ম্যাজিক ফিগার পেরিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল শাসক দল। জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান ও জাকির হোসেনের উপস্থিতিতে এই দলবদল সম্পন্ন হয়। উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়েই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলত্যাগী নেতারা। এই ভাঙনের ফলে জেলার একমাত্র বিরোধী নিয়ন্ত্রিত পঞ্চায়েত সমিতিও এখন তৃণমূলের দখলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *