ভারতের বিরুদ্ধে খেলতে মরিয়া বাংলাদেশ! আয়ারল্যান্ড সিরিজ বাতিল করে কোন সমীকরণের ইঙ্গিত দিল বিসিবি?
March 22, 20266:50 pm

রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে এবার কি ক্রিকেটের হাত ধরে ভারতের সঙ্গে বরফ গলছে বাংলাদেশের? চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে প্রস্তাবিত দ্বিপাক্ষিক সিরিজের জন্য নিজেদের সূচি ফাঁকা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই সফর স্থগিত করা হয়েছে।
ওয়াকিবহাল মহলের মতে, নতুন সরকারের অধীনে ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক করতেই এই বড় সিদ্ধান্ত। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের দৌড়ে নবম স্থানে থাকা বাংলাদেশের জন্য ভারতের বিরুদ্ধে খেলা এখন অত্যন্ত জরুরি। যদিও ভারত সরকার এখনো বাংলাদেশ সফরের সবুজ সংকেত দেয়নি, তবুও বিসিবির এই পদক্ষেপকে বড় কূটনৈতিক চাল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। শেষ পর্যন্ত মাঠের লড়াই শুরু হয় কি না, এখন সেটাই দেখার।