পশ্চিম এশিয়ায় যুদ্ধের রক্তচক্ষু! দর্শকশূন্য খাঁ খাঁ স্টেডিয়ামেই বসছে পাক ক্রিকেটের আসর
March 22, 20267:05 pm

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির আঁচ এবার সরাসরি পাকিস্তান সুপার লিগে। নিরাপত্তার চাদরে মুড়ে ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে দর্শকদের প্রবেশাধিকার পুরোপুরি নিষিদ্ধ করল পাক ক্রিকেট বোর্ড। লাহোর ও করাচি—এই মাত্র দুটি শহরেই সীমাবদ্ধ থাকছে এবারের আসর। বাতিল করা হয়েছে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানও।
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, ৩০ হাজার দর্শকের জীবন নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্লোজ ডোর স্টেডিয়ামেই চলবে লড়াই। তবে ১০-১৫ দিন পর পরিস্থিতির উন্নতি হলে টুর্নামেন্টের শেষ দিকে গ্যালারিতে দর্শক ফেরার ক্ষীণ সম্ভাবনা রয়েছে। টিকিটের টাকা ফেরত দেওয়ার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দিয়েছে বোর্ড।