সংকটকালে বন্ধুকে ফেরাল ইরান, চরম বিপাকে ভারত

সংকটকালে বন্ধুকে ফেরাল ইরান, চরম বিপাকে ভারত

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে বিশ্বজুড়ে জ্বালানি তেলের তীব্র হাহাকার তৈরি হয়েছে। এই সংকট মোকাবিলায় ভারত ইরানের কাছ থেকে তেল আমদানির প্রস্তুতি নিলেও তেহরানের এক ঘোষণায় বড়সড় ধাক্কা খেল নয়াদিল্লি। ইরান সাফ জানিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক ক্রেতাদের দেওয়ার মতো অতিরিক্ত তেল বর্তমানে তাদের ভাণ্ডারে নেই।

হোরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় ভারতের হোটেল ব্যবসায় থেকে শুরু করে সাধারণ জনজীবন বিপর্যস্ত। ঘাটতি মেটাতে রাশিয়ার ওপর নির্ভরতা বাড়ালেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। ভারত তার চাহিদার প্রায় ৯০ শতাংশ তেলই বিদেশ থেকে আমদানি করে। এমন কঠিন সময়ে দীর্ঘদিনের বন্ধু ইরানের এই ‘না’ বলা ভারতের জ্বালানি নিরাপত্তায় বড়সড় সংকট তৈরি করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *