বিশ্বকে যুদ্ধে উসকে দিয়ে আমেরিকার গোপন চাল ফাঁস করল রাশিয়া

বিশ্বকে যুদ্ধে উসকে দিয়ে আমেরিকার গোপন চাল ফাঁস করল রাশিয়া

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও আমেরিকার ত্রিমুখী সংঘাতে যখন বিশ্বজুড়ে চরম উত্তেজনা, ঠিক তখনই ওয়াশিংটনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল মস্কো। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ দাবি করেছেন, যুদ্ধের আড়ালে বিশ্ব জ্বালানি বাজারের দখল নিতেই মেতেছে আমেরিকা।

লাভরভের মতে, ওয়াশিংটনের একমাত্র লক্ষ্য হলো বিশ্বজুড়ে খনিজ তেল ও শক্তির উৎসের ওপর একাধিপত্য কায়েম করা। এই স্বার্থসিদ্ধির জন্য তারা যে কোনো দেশের ক্ষমতা দখল বা সরকার ফেলে দিতেও দ্বিধাবোধ করে না। আন্তর্জাতিক সব চুক্তি বা সমঝোতার ক্ষেত্রে আমেরিকা কেবল নিজের লাভের কথা ভাবে বলেও কড়া হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার ইরানের পরমাণু কেন্দ্রে ইজরায়েলি হামলার পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়েছে। চিন ও রাশিয়া শুরু থেকেই ইরানের পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে, এই যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেওয়ায় অনেক দেশই এখন ক্ষুব্ধ। রাশিয়ার এই নতুন দাবি আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং বড় শক্তিধর দেশগুলোর কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *