ইরানের জন্য অন্তিম হুঁশিয়ারি! ৭ শক্তিশালী দেশের এন্ট্রি আর ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামে কাঁপছে বিশ্ব

বিশ্বজুড়ে চরম উত্তেজনা! আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের রক্তক্ষয়ী যুদ্ধ এবার সংঘাতের নতুন মোড়ে। যুদ্ধের ২৩তম দিনে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমোজ প্রণালী’ বন্ধ করে দিয়েছে তেহরান। এর ফলে বিশ্বজুড়ে ভয়াবহ জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।
পরিস্থিতি সামলাতে ময়দানে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমোজ প্রণালী পুনরায় খুলে না দিলে ইরানের ওপর ভয়াবহ হামলা চালাবে আমেরিকা।
ট্রাম্পের এই হুমকির মাঝেই বড় ধাক্কা খেল ইরান। এবার যুদ্ধের ময়দানে সরাসরি এন্ট্রি নিল জি-৭ ভুক্ত দেশগুলো। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন এবং আমেরিকা—এই সাত শক্তিশালী রাষ্ট্র ইরানের বিরুদ্ধে একজোট হয়েছে। বাহরাইন, কুয়েত, কাতার এবং সৌদি আরবের মতো দেশগুলোতে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে তারা। এক যৌথ বিবৃতিতে জি-৭ রাষ্ট্রগুলোর বিদেশমন্ত্রীরা স্পষ্ট জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তি নষ্ট করলে ইরানকে চরম মূল্য দিতে হবে। ৭ শক্তিশালী দেশের এই অবস্থানে এখন পতনের প্রহর গুনছে ইরান।