ওজন কমানো নিয়ে সোজাসাপ্টা কথা কাজলের

ওজন কমানো নিয়ে সোজাসাপ্টা কথা কাজলের

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল বর্তমানে বড় পর্দা থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সক্রিয়। সম্প্রতি নিজের বাড়তি ওজন নিয়ে একটি মজাদার ও সোজাসাপ্টা পোস্ট শেয়ার করেছেন তিনি। নিজের কয়েকটি ছবি পোস্ট করে অভিনেত্রী রসিকতার ছলে লেখেন, “আমি ঠিক করেছি নিজের পুরনো ওজনে আর কোনোদিন ফিরব না। কারণ হঠাৎ করে ৬ পাউন্ড ওজন কমিয়ে ফেলাটা একটু বেশিই অবাস্তব শোনায়!” তার এই মজাদার মন্তব্য ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। ভক্তরা তার এই ইতিবাচক মানসিকতা ও সেন্স অফ হিউমারের প্রশংসায় পঞ্চমুখ। ৯০-এর দশকের এই সুপারস্টার এখনও নিজের ফিটনেস এবং মেজাজ দিয়ে অনুরাগীদের মনে রাজত্ব করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *