ট্রাম্পকে চরম হুঁশিয়ারি দিয়ে বিশ্ব কাঁপাল ইরান

আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার জবাবে রণংদেহী রূপ ধারণ করেছে ইরান। ইজরায়েলের তথাকথিত সুরক্ষিত শহর ডিমোনায় ইরানের বিধ্বংসী হামলায় ৪০০-র বেশি মানুষের মৃত্যুর দাবি ঘিরে বিশ্বজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খোদ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে তেহরান সাফ জানিয়েছে যে তাদের ধৈর্য এখন বাঁধ ভেঙেছে।
ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট করে দিয়েছেন যে একের পর এক আকাশপথের হামলার মুখে ইরান আর চুপ করে বসে থাকবে না। তাদের বিদ্যুৎ পরিকাঠামোয় আঘাত এলে মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইজরায়েলের সমস্ত জ্বালানি সম্পদ গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরানি সেনা। হরমোজ প্রণালী থেকে পিছু হটতে অস্বীকার করে ওয়াশিংটনকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তেহরান। ওমানের মধ্যস্থতা ব্যর্থ হওয়ার পর এই সংঘাত এখন চরম উত্তেজনার পর্যায়ে পৌঁছেছে যার ফলে বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তা বড়সড় ঝুঁকির মুখে।