১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে আপনার বেতন আর ট্যাক্সের নিয়ম

পেশাজীবীদের জন্য বড় খবর! আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হওয়া নতুন অর্থবর্ষে আপনার স্যালারি স্লিপে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। নতুন শ্রম আইন এবং বাজেটে ঘোষিত কর বিধির সঙ্গে সামঞ্জস্য রেখে কো ম্পা নিগুলো তাদের বেতন কাঠামো পুনর্গঠন করছে।
বেতন কাঠামোয় কী বদল আসছে?
নতুন নিয়ম অনুযায়ী, একজন কর্মীর মোট বেতনের অন্তত ৫০ শতাংশ হতে হবে বেসিক পে বা মূল বেতন। এর ফলে কো ম্পা নিগুলোকে মূল বেতন বাড়াতে হবে এবং অন্যান্য স্পেশাল অ্যালাউন্স কমিয়ে সেটিকে বেসিকের সাথে যুক্ত করতে হবে। এর সরাসরি প্রভাব পড়বে আপনার পিএফ (PF) এবং গ্র্যাচুইটির ওপর। ভবিষ্যৎ সঞ্চয় বা সামাজিক সুরক্ষা প্রকল্পের পরিমাণ বাড়লেও হাতে পাওয়া বেতনের (Take-home salary) অংকে সামান্য হেরফের হতে পারে।
ট্যাক্স নিয়মে বড় আপডেট
এবার থেকে ‘নিউ ট্যাক্স রেজিম’ বা নতুন কর কাঠামোই ডিফল্ট অপশন হিসেবে গণ্য হবে। অর্থাৎ, আপনি যদি আলাদা করে পুরনো কর কাঠামো বেছে না নেন, তবে স্বয়ংক্রিয়ভাবে আপনি নতুন ব্যবস্থার অধীনে চলে আসবেন। নতুন পদ্ধতিতে করের হার কম হলেও আয়কর ছাড়ের (Deductions) সুযোগ সীমিত।
পুরনো না নতুন—কোনটি আপনার জন্য সেরা?
পুরনো কর কাঠামো পুরোপুরি বন্ধ হচ্ছে না। বিশেষ করে যারা বছরে ১০ থেকে ৩০ লাখ টাকা আয় করেন, মেট্রো শহরে ভাড়ায় থাকেন বা যাদের হোম লোন এবং ৮০সি ও এনপিএস-এ বড় বিনিয়োগ আছে, তাদের জন্য পুরনো ব্যবস্থাই বেশি লাভজনক হতে পারে। অন্যদিকে, ফ্রিল্যান্সার বা যাদের বিনিয়োগ কম, তাদের জন্য নতুন সহজ কর কাঠামোই বেশি স্বস্তিদায়ক।
সব মিলিয়ে আগামী মাস থেকে স্যালারি স্লিপ আরও সহজবোধ্য হতে চলেছে। তবে আপনার আয়, ব্যয় এবং বিনিয়োগের হিসেব কষে কোন ট্যাক্স রেজিম আপনার জন্য সেরা, তা এখনই ঠিক করে নেওয়া জরুরি।