গর্ভবতী কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম না দেওয়ায় ২০০ কোটির জরিমানা গুনছে এই কো ম্পা নি

গর্ভবতী কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম না দেওয়ায় ২০০ কোটির জরিমানা গুনছে এই কোম্পানি

আমেরিকার একটি সংস্থাকে তাদের অন্তঃসত্ত্বা কর্মীর প্রতি চরম গাফিলতির জন্য প্রায় ২০০ কোটি টাকা (২২.५ मिलियन ডলার) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। চেলসি ওয়ালশ নামে ওই নারী ‘টোটাল কোয়ালিটি লজিস্টিকস’ (TQL) নামক সংস্থায় কর্মরত ছিলেন।

চেলসির গর্ভাবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। তিনি কর্তৃপক্ষের কাছে বাড়ি থেকে কাজ করার আবেদন জানালেও সংস্থা তা খারিজ করে দেয়। উল্টে তাঁকে জানানো হয়, হয় অফিসে এসে কাজ করতে হবে নতুবা বেতনহীন ছুটিতে যেতে হবে। স্বাস্থ্যবিমা ও রোজগার হারানোর ভয়ে চেলসি বাধ্য হয়ে অফিস যাওয়া চালিয়ে যান।

এর কয়েক দিনের মধ্যেই সময়ের প্রায় ১৮ সপ্তাহ আগে তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন। জন্মের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শিশুটির মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার জন্য সংস্থাকে দায়ী করে মামলা করেন চেলসি। জুরি বোর্ড ওই সংস্থাকে দোষী সাব্যস্ত করে এই বিশাল অঙ্কের জরিমানার রায় দেয়। কর্মক্ষেত্রে অন্তঃসত্ত্বা নারীদের অধিকার ও সুরক্ষার প্রশ্নে এই রায় বিশ্বজুড়ে এক বড় নজির হয়ে থাকল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *