৪৮ ঘণ্টায় ৪ বড় হামলা, ইরানের বিরুদ্ধে বিশ্বকে একজোট হওয়ার ডাক দিলেন নেতানিয়াহু

৪৮ ঘণ্টায় ৪ বড় হামলা, ইরানের বিরুদ্ধে বিশ্বকে একজোট হওয়ার ডাক দিলেন নেতানিয়াহু

ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, গত ৪৮ ঘণ্টায় ইরান অন্তত চারটি বড় ধরনের হামলা চালিয়েছে। রবিবার দিমোনা ও আরাদ শহরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি জানান, ইরান সাধারণ মানুষের পাশাপাশি শিশু দিবাযত্ন কেন্দ্র এবং বৃদ্ধাশ্রমকেও লক্ষ্যবস্তু করেছে। তিনি অভিযোগ করেন, তেহরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গুচ্ছ বোমা (ক্লাস্টার বম্ব) ব্যবহার করছে।

নেতানিয়াহুর মতে, ইরানের এই আক্রমণ শুধু ইজরায়েলের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্য এক চরম বিপদ। জেরুজালেমের পবিত্র ধর্মীয় স্থানগুলোও এই মিসাইল হামলার হাত থেকে রেহাই পায়নি বলে তিনি দাবি করেন। আল-আকসা মসজিদ, চার্চ অফ দ্য হোলি সেপালকার এবং ওয়েস্টার্ন ওয়ালের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো আজ হুমকির মুখে।

তিনি ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেন, আমেরিকা ও ইজরায়েল কেবল নিজেদের জন্য নয়, সভ্য বিশ্বের নিরাপত্তার স্বার্থেই লড়াই করছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ইরান স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিয়ে বিশ্বজুড়ে তেলের সরবরাহ বাধাগ্রস্ত করার মাধ্যমে ‘অয়েল ব্ল্যাকমেল’ শুরু করেছে। ৪০০০ কিলোমিটার দূরে অবস্থিত ডিয়েগো গার্সিয়াতেও মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিশ্বনেতাদের উদ্দেশ্যে তাঁর স্পষ্ট বার্তা, এখনই সময় এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *