ওয়ার্ক ফ্রম হোম না দেওয়ায় হারালেন সন্তান! এবার অফিসকে ১৮০ কোটি টাকা জরিমানার নির্দেশ আদালতের

ওয়ার্ক ফ্রম হোম না দেওয়ায় হারালেন সন্তান! এবার অফিসকে ১৮০ কোটি টাকা জরিমানার নির্দেশ আদালতের

আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের চেলসি ওয়ালশ যখন উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় ছিলেন, তখন চিকিৎসকদের পরামর্শ মেনে বারবার অফিসের কাছে বাড়ি থেকে কাজ করার (WFH) আবেদন জানিয়েছিলেন। কিন্তু অমানবিকতার পরিচয় দিয়ে কো ম্পা নি চেলসির সেই অনুরোধ প্রত্যাখ্যান করে এবং তাঁকে সশরীরে অফিসে আসতে বাধ্য করে।

২০২১ সালের ২২ ফেব্রুয়ারি থেকে টানা তিন দিন অফিসে কাজ করার পর ২৪ ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চেলসি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সময়ের অনেক আগেই জন্ম নেওয়া চেলসির সদ্যজাত কন্যাসন্তানটি কয়েক ঘণ্টার মধ্যেই মারা যায়। মর্মান্তিক বিষয় হলো, যেদিন চেলসি হাসপাতালে ভর্তি হন, ঠিক সেদিনই কো ম্পা নি তাঁকে বাড়ি থেকে কাজ করার অনুমতি দেয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।

এই চরম অবহেলার বিরুদ্ধে আইনি লড়াই শুরু করে চেলসির পরিবার। দীর্ঘ শুনানির পর আদালত সংস্থার অসংবেদনশীল মনোভাবকে দায়ী করে চেলসিকে ২২.৫ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১৮০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঐতিহাসিক নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *