ট্রাম্পের হুমকির মুখে নতিস্বীকার? কৌশল বদলালো ইরান

ট্রাম্পের হুমকির মুখে নতিস্বীকার? কৌশল বদলালো ইরান

নিউজ ডেস্ক

ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারির মুখে শেষ পর্যন্ত পিছু হটল ইরান। হোর্মুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচলের ওপর থেকে আংশিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের প্রতিনিধি আলি মৌসভী জানিয়েছেন, শত্রু রাষ্ট্র অর্থাৎ আমেরিকা ও ইসরায়েল বাদে বাকি সব দেশের জাহাজ এখন থেকে এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে পারবে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে এই পথটি কার্যত বন্ধ রেখেছিল ইরান। এর ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যরল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার চরম সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তিনি স্পষ্ট জানান, নির্ধারিত সময়ের মধ্যে জলপথ না খুললে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে বিধ্বংসী হামলা চালাবে মার্কিন সেনাবাহিনী।

মৌসভী দাবি করেন, ইরান সবসময়ই কূটনৈতিক সমাধানে বিশ্বাসী, তবে শর্ত একটাই—তাদের ওপর হামলা বন্ধ করতে হবে। বর্তমানে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও ২২ শতাংশ এলএনজি সরবরাহ এই হোর্মুজ প্রণালীর ওপর নির্ভরশীল। ইরানের এই নতুন সিদ্ধান্তের ফলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাকের আটকে থাকা তেল সরবরাহ পুনরায় শুরু হওয়ার পথ প্রশস্ত হলো। তবে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে যুক্ত কোনো জাহাজকে এই ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *