গলার খুসখুস কমবে আর ত্বক হবে উজ্জ্বল! ম্যাজিকের মতো কাজ করবে মুলেঠি

গলার খুসখুস কমবে আর ত্বক হবে উজ্জ্বল! ম্যাজিকের মতো কাজ করবে মুলেঠি

শীত হোক বা গরম, গলার সমস্যা আর ত্বকের কালচে ছোপ নিয়ে নাজেহাল অনেকেই। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, রান্নাঘরের একটি সাধারণ উপাদান ‘মুলেঠি’ বা যষ্টিমধু এই দুই সমস্যারই অব্যর্থ সমাধান। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন-এর গবেষণা বলছে, মুলেঠিতে থাকা বিশেষ উপাদান ত্বকের মেলানিন কমিয়ে উজ্জ্বলতা বাড়াতে এবং হাইপার-পিগমেন্টেশন দূর করতে অত্যন্ত কার্যকর।

কীভাবে ব্যবহার করবেন?

বাজারের কেনা গুঁড়োর বদলে আস্ত মুলেঠি শুকিয়ে বাড়িতেই পাউডার বানিয়ে নেওয়া সবচেয়ে নিরাপদ। এক থেকে দুই চামচ মুলেঠি পাউডারের সাথে টক দই মিশিয়ে একটি মসৃণ প্যাক তৈরি করুন। মুখে জেদি দাগ থাকলে এতে সামান্য টমেটোর রস মিশিয়ে নিতে পারেন।

ব্যবহারের নিয়ম

মুখ ও গলায় এই প্যাক লাগিয়ে অন্তত ২০ মিনিট রাখুন। হালকা শুকিয়ে এলে জল দিয়ে ধুয়ে ফেলুন। প্যাক ধোয়ার পর মুখে সাবান ব্যবহার করবেন না। সপ্তাহে অন্তত তিন দিন রাতে এই পদ্ধতি মেনে চললে ত্বকের সতেজতা ও জেল্লা ফিরে আসবে দ্রুত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *