কেতুর মঘা নক্ষত্রে প্রবেশে এই ৫ রাশির জীবনে ঘনিয়ে আসছে চরম দুর্ভোগ

কেতুর মঘা নক্ষত্রে প্রবেশে এই ৫ রাশির জীবনে ঘনিয়ে আসছে চরম দুর্ভোগ

জ্যোতিষশাস্ত্রের এক রহস্যময় অধ্যায় শুরু হতে চলেছে আগামী ২২ এপ্রিল। ছায়া গ্রহ কেতু প্রবেশ করছে শক্তিশালী মঘা নক্ষত্রে। পূর্বপুরুষ ও শক্তির প্রতীক এই নক্ষত্রে কেতুর অবস্থান ৫টি রাশির জন্য বয়ে আনবে বড়সড় অস্থিরতা ও মানসিক যন্ত্রণা। দেখে নিন তালিকায় আপনার রাশি নেই তো?

মেষ রাশি

এই গোচরের প্রভাবে মেষ রাশির জাতকদের কাজে অযথা বিলম্ব এবং সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে। বিনিয়োগের ক্ষেত্রে এখনই সাবধান না হলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।

মিথুন রাশি

পরিবারে অশান্তি ও ভাইবোনদের সঙ্গে বিবাদ চরমে পৌঁছাতে পারে। কর্মক্ষেত্রে সাহসের অভাব আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেবে। কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখা এই সময়ে অত্যন্ত জরুরি।

কন্যা রাশি

অপ্রত্যাশিত খরচ আপনার বাজেটের দফারফা করে দেবে। শারীরিক অসুস্থতার পাশাপাশি গোপন শত্রুরা সক্রিয় হয়ে উঠতে পারে। এই সময়ে ঋণ নেওয়া থেকে দূরে থাকুন।

বৃশ্চিক রাশি

কর্মজীবনে অস্থিরতা ও কর্মস্থলে পদস্থ আধিকারিকদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে। বাবার শরীর নিয়ে উদ্বেগ বাড়তে পারে। ধৈর্য না ধরলে কর্মক্ষেত্রে বড় সমস্যায় পড়বেন।

মীন রাশি

মানসিক অস্থিরতা ও আইনি জটিলতায় জড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না, অন্যথায় বড়সড় লোকসানের ঝুঁকি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *