অভয়ার মায়ের পদ্ম শিবিরে যোগদান ও বিজেপির প্রার্থী তালিকা ঘিরে বাড়ছে কৌতুহল
March 24, 20266:10 am

বাংলার বিধানসভা নির্বাচনের বাকি ৩৯টি আসনের প্রার্থী তালিকা আজই ঘোষণা করতে পারে বিজেপি। এই তালিকায় সবচেয়ে বড় চমক হতে পারে আরজি করের নির্যাতিতা অভয়ার মায়ের নাম। রাজনৈতিক মহলে জোরালো গুঞ্জন রয়েছে যে, আজ সকালে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর তাঁকে জলহাটি কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে। এই ঘোষণার দিকেই এখন তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল।
অন্যদিকে, প্রথম দুই দফায় ঘোষিত প্রার্থীদের নাম নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে আগের তালিকায় কোনও রদবদল করা হবে কি না, তা নিয়েও জল্পনা তুঙ্গে। প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে দলের অন্দরের এই অসন্তোষ এবং নতুন তালিকার চমক মিলিয়ে আজ রাজ্য রাজনীতিতে বড়সড় নাটকীয় মোড় আসার সম্ভাবনা রয়েছে।