জলপাইগুড়ি থেকে জঙ্গলমহল কাঁপাতে ময়দানে মমতা, তৃণমূল নেত্রীর ঝোড়ো প্রচারের মেগা রুটম্যাপ দেখুন একনজরে

জলপাইগুড়ি থেকে জঙ্গলমহল কাঁপাতে ময়দানে মমতা, তৃণমূল নেত্রীর ঝোড়ো প্রচারের মেগা রুটম্যাপ দেখুন একনজরে

বিধানসভা ভোটের আগে জেলায় জেলায় পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়ির চালসা থেকে নিজের নির্বাচনী সফর শুরু করছেন তৃণমূল নেত্রী। দলীয় সূত্রে প্রাপ্ত সংশোধিত সূচি অনুযায়ী, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— টানা এক সপ্তাহ একগুচ্ছ জনসভা করবেন তিনি।

মমতার মেগা সফরসূচি

  • মঙ্গলবার: জলপাইগুড়ির চালসায় প্রথম সভা। রাতে চালসাতেই অবস্থান।
  • বুধবার: ময়নাগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি এবং মাটিগাড়া-নক্সালবাড়িতে তিনটি ব্যাক-টু-ব্যাক জনসভা। রাতে শিলিগুড়িতে রাত্রিযাপন।
  • বৃহস্পতিবার: শিলিগুড়ি থেকে অন্ডাল হয়ে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর ও বীরভূমের দুবরাজপুরে সভা।
  • শুক্রবার: বাঁকুড়ার ছাতনা ও ওন্দায় দুটি সভা করবেন নেত্রী।
  • শনিবার: রানিগঞ্জের অনুষ্ঠান সেরে পুরুলিয়ার রঘুনাথপুর ও কাশিপুরে জনসভা।
  • রবিবার: পুরুলিয়ার মানবাজার ও রাইপুরে সভা শেষে রাতে খড়গপুরে পৌঁছাবেন।
  • সোমবার: মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিম, ডেবরা ও নারায়ণগড়ে হাইভোল্টেজ প্রচার।
  • মঙ্গলবার: চন্দ্রকোণা ও গড়বেতা হয়ে বিষ্ণুপুরে সভার মাধ্যমে সফরের সমাপ্তি।

বুথভিত্তিক প্রচারের পাশাপাশি সরাসরি আমজনতার কাছে পৌঁছাতে নেত্রীর এই ঝোড়ো সফর শাসক শিবিরের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার কলকাতা ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *