১৮ কোটি টাকা টোল না দিলে পেরোনো যাবে না হরমুজ প্রণালী ইরানের নতুন চালে কি সংকটে পড়বে ভারত

১৮ কোটি টাকা টোল না দিলে পেরোনো যাবে না হরমুজ প্রণালী ইরানের নতুন চালে কি সংকটে পড়বে ভারত

আরব দুনিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার আবহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও কঠোর করল ইরান। তেহরানের নতুন নীতি অনুযায়ী, এখন থেকে নির্দিষ্ট কিছু বিদেশি জাহাজকে এই জলপথ পার হতে ১৮.৮ কোটি টাকা বা ২ মিলিয়ন ডলার টোল দিতে হবে। ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পাল্টা জবাব হিসেবে এই পদক্ষেপকে নিজেদের সার্বভৌম শক্তির প্রতীক বলে দাবি করেছে ইরান। বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় বিশ্ববাজারে এর সুদূরপ্রসারী প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালালে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তেহরান স্পষ্ট করেছে যে শত্রু দেশ বাদে বাকিদের জন্য এই পথ নিরাপদ থাকবে। বর্তমানে ভারত এই পথে তেল ও এলপিজি আমদানি করলেও বন্ধুত্বের খাতিরে নয়াদিল্লিকে এই বিপুল পরিমাণ টোল দিতে হবে কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত ভারতের জ্বালানি আমদানির খরচ এবং নিরাপত্তার ওপর বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *