মমতা ও শুভেন্দুর বিরুদ্ধে তুরুপের তাস পুনম বেগম! ১৮২ আসনে লড়ছে ওয়েইসি-হুমায়ুন জোট
March 23, 20268:49 am

মুর্শিদাবাদ থেকে বড় চমক দিলেন আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রধান হুমায়ুন কবীর। আসন্ন বিধানসভা নির্বাচনে আসাদউদ্দিন ওয়েইসির মিম-এর সাথে জোট বেঁধে ১৮২টি আসনে প্রার্থী দিচ্ছে তার দল। সবথেকে বড় চমক হিসেবে ভবানীপুর ও নন্দীগ্রাম কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একই প্রার্থী হিসেবে লড়াই করবেন পুনম বেগম। হুমায়ুন কবীর নিজে রেজি নগর ও নওদা এই দুই কেন্দ্র থেকে লড়বেন।
এই জোটে মিম লড়বে ৮টি আসনে। প্রথম দফায় ১৮ জন প্রার্থীর নাম ঘোষণা করে হুমায়ুন জানান, তাদের লক্ষ্য রাজ্যের সাধারণ মানুষের উন্নয়ন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোট হবে বাংলায় এবং ফল প্রকাশ ৪ মে। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে এই জোট বড় ব্যবধান তৈরি করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।