পরমাণু বোমাও হবে ব্যর্থ! মাটির নিচে লুকানো এই শহরের রহস্য জানলে চমকে উঠবেন

পরমাণু বোমাও হবে ব্যর্থ! মাটির নিচে লুকানো এই শহরের রহস্য জানলে চমকে উঠবেন

যুদ্ধের বাজারে এখন সবথেকে আলোচিত শব্দ ‘বাঙ্কার’। ওপর থেকে দেখতে সাধারণ মনে হলেও মাটির নিচে থাকা এই শক্তিশালী কাঠামো আস্ত একটা শহরের মতো আধুনিক সুবিধাসম্পন্ন। সাধারণ মিসাইল তো দূর অস্ত, এমনকি ভয়াবহ পরমাণু বিস্ফোরণের রেডিয়েশন রুখে দিতেও সক্ষম এই বাঙ্কার।

প্রবল শক্তিশালী স্টিল এবং রিইনফোর্সড কংক্রিট দিয়ে তৈরি এই বাঙ্কারগুলোর দেওয়াল ও ছাদ এতটাই পুরু হয় যে বড় কোনো বিস্ফোরণের কম্পনও ভেতরে পৌঁছাতে পারে না। শত্রুর নজর এড়াতে এগুলো মাটির কয়েকশ ফুট গভীরে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নির্মাণ করা হয়। ভেতরে থাকে উন্নত এয়ার ফিল্টারেশন সিস্টেম, বিদ্যুৎ ও জলের নিরবিচ্ছিন্ন জোগান এবং দীর্ঘদিনের খাদ্য মজুত রাখার ব্যবস্থা। জরুরি অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য থাকে গোপন সুড়ঙ্গ পথ।

তবে প্রযুক্তি যত এগোচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে ধ্বংসের ক্ষমতাও। বাঙ্কারকে গুঁড়িয়ে দিতে এখন ব্যবহৃত হচ্ছে ‘বাঙ্কার বাস্টার’ বোমা। সাধারণ বোমার মতো এগুলো ওপরে ফেটে যায় না, বরং মাটির গভীর স্তর ও কংক্রিট ভেদ করে ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটায়। বর্তমানে ইরান ও ইসরায়েল সংঘাতের আবহে আমেরিকার জিপিএস নিয়ন্ত্রিত ‘GBU-72’ বাঙ্কার বাস্টার বোমা নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বিশ্বজুড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *