নির্বাচনী প্রচারে নির্মল মাজির দরাজ প্রতিশ্রুতি, বিজেপি ছেড়ে তৃণমূলে সহস্রাধিক কর্মী

নির্বাচনী প্রচারে নির্মল মাজির দরাজ প্রতিশ্রুতি, বিজেপি ছেড়ে তৃণমূলে সহস্রাধিক কর্মী

হুগলির গোঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার নির্মল মাজি রবিবার কুমারগঞ্জের আদিবাসী অধ্যুষিত এলাকায় বর্ণাঢ্য প্রচার চালান। প্রচার চলাকালীন তিনি স্থানীয় বাসিন্দাদের জন্য এক কোটি টাকা মূল্যের ভেন্টিলেটর অ্যাম্বুল্যান্স, বাড়ি বাড়ি পানীয় জল এবং একটি মেডিকেল কলেজ তৈরির প্রতিশ্রুতি দেন। এছাড়া, এলাকায় জগন্নাথ দেবের মন্দির ও মণীষীদের মূর্তি গড়ার ঘোষণাও করেন তিনি।

বিজেপিকে বিঁধে নির্মল মাজি মন্তব্য করেন, “আমরা পথে আছি, ওরা রথে।” এদিন তাঁর হাত ধরে প্রায় এক হাজার আদিবাসী ও তপশিলি সম্প্রদায়ের মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তিনি নবাগতদের স্বাগত জানান। প্রার্থীর দাবি, যে অঞ্চল থেকে তৃণমূল সর্বোচ্চ ভোট পাবে, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হবে।

পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি প্রার্থী প্রশান্ত দিগড় তৃণমূলের এই কৌশলকে ‘বিভ্রান্তিকর রাজনীতি’ বলে কটাক্ষ করেছেন। তাঁর মতে, সাধারণ মানুষ এই প্রলোভনে পা দেবেন না এবং শেষ পর্যন্ত বিজেপিই জয়ী হবে। উল্লেখ্য, উলুবেড়িয়া উত্তর থেকে আসন বদল করে এবার গোঘাটের হারানো জমি পুনরুদ্ধারে নেমেছেন ডাক্তার মাজি, যার ফলাফল জানা যাবে আগামী ৪ মে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *