সারাজীবন মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! মহিলারা কবে কত পাবেন জেনে নিন মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা

সারাজীবন মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! মহিলারা কবে কত পাবেন জেনে নিন মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক! এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা মিলবে আজীবন। রাজ্য সরকারের এই জনপ্রিয় প্রকল্পে ফের বড় ঘোষণা করে বিরোধী পক্ষকেও কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী।

বর্তমানে সাধারণ বিভাগের মহিলারা প্রতি মাসে ১৫০০ টাকা (বছরে ১৮ হাজার টাকা) এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা প্রতি মাসে ১৭০০ টাকা (বছরে ২০ হাজার ৪০০ টাকা) সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন। ফেব্রুয়ারি মাস থেকেই বর্ধিত এই ভাতার সুবিধা কার্যকর করা হয়েছে।

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, নির্বাচনের আগে অনেকে অনেক প্রতিশ্রুতি দিলেও কাজ করে দেখিয়েছে তাঁর সরকারই। তিনি বলেন, “আমরা কথা দিয়েছিলাম এবং এক মাস আগেই তা করে দেখিয়েছি। মহিলারা এখন থেকে সারাজীবন এই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন।”

কারা পাবেন এই সুবিধা?

  • আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • কোনো সরকারি চাকরিজীবী বা সরকারি পেনশনভোগী এই প্রকল্পের সুবিধা পাবেন না।

মূলত গৃহবধূদের আর্থিক স্বচ্ছলতা ও স্বনির্ভরতা দিতেই এই বিশেষ উদ্যোগ। ৫০০ টাকা দিয়ে শুরু হওয়া এই প্রকল্পের ভাতা এখন ১৫০০ ও ১৭০০ টাকায় পৌঁছেছে। রাজ্য সরকারের অন্যান্য প্রকল্প যেমন— কন্যাশ্রী, রূপশ্রী বা বার্ধক্য ভাতার মতোই লক্ষ্মীর ভাণ্ডার এখন বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *