২৫ কোটির ক্যামেরন গ্রিনই কি এখন নাইটদের বোলিং ভরসা? ইডেনে জোর কদমে প্রস্তুতি

২৫ কোটির ক্যামেরন গ্রিনই কি এখন নাইটদের বোলিং ভরসা? ইডেনে জোর কদমে প্রস্তুতি

আইপিএলের আসন্ন মরসুম শুরুর আগেই পেসারদের চোটের কারণে কার্যত মিনি হাসপাতালে পরিণত হয়েছে কলকাতা নাইট রাইডার্স। হর্ষিত রানা ও আকাশ দীপ পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় এবং মাথিশা পাথিরানাকে শুরুর দিকে না পাওয়ায় বোলিং বিভাগ নিয়ে দুশ্চিন্তায় ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে রেকর্ড ২৫.২০ কোটি টাকায় দলে আসা অস্ট্রেলীয় অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের কাঁধেই বাড়তি দায়িত্ব বর্তাচ্ছে।

রবিবার ইডেনে কেকেআরের অনুশীলনে গ্রিনকে দীর্ঘক্ষণ বোলিং করতে দেখা গিয়েছে। আন্দ্রে রাসেলের বিকল্প হিসেবে দলে আসা এই অজি তারকা নিজের মূল্যের সুবিচার করতে মরিয়া। এদিন দুই সেশনে অনুশীলন সারে নাইটরা, যেখানে রাতের সেশনে অজিঙ্ক রাহানের সঙ্গে গ্রিনকেও নেটে ঘাম ঝরাতে দেখা যায়। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও সমান মনোযোগ দিচ্ছেন তিনি।

এদিকে নাইট শিবিরের জন্য স্বস্তির খবর নিয়ে আসছেন ওয়েস্ট ইন্ডিজ তারকারা। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে সুনীল নারিন, রভম্যান পাওয়েল এবং আন্দ্রে রাসেলের ভারতে আসা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা অবশেষে কেটে গিয়েছে। সোমবারই এই ক্যারিবিয়ান ব্রিগেড কলকাতায় পৌঁছাবে বলে জানা গেছে, যা কেকেআর শিবিরের দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *