বাংলায় বড় ধামাকা! আসাদউদ্দিন ওয়াইসির সঙ্গে হাত মেলাচ্ছেন হুমায়ুন কবীর? বদলে যেতে পারে বিধানসভার সব সমীকরণ

আসন্ন বিধানসভা নির্বাচনে কি বড় কোনো চমক অপেক্ষা করছে? মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসি এবং জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের সম্ভাব্য জোট ঘিরে এখন রাজ্য রাজনীতিতে তোলপাড়। আগামী ২৫ মার্চ কলকাতায় দুই নেতার যৌথ সাংবাদিক বৈঠক নিয়ে বাড়ছে জল্পনা।
তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ছেন হুমায়ুন কবীর
নিজেদের নতুন দল গঠনের পর থেকেই সুর চড়া করেছেন হুমায়ুন কবীর। ১৮২টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে তাঁর দল। শুধু তাই নয়, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরেও প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিজের গড় মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা থেকে নিজেই লড়াইয়ের ময়দানে নামছেন এই প্রাক্তন তৃণমূল বিধায়ক।
এক নজরে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট
- এআইএমআইএম এবং জনতা উন্নয়ন পার্টির জোটের সম্ভাবনা প্রবল।
- ২৯৪টি আসনের মধ্যে ১৮২টিতে লড়তে চায় হুমায়ুন কবীরের দল।
- প্রথম দফায় ১৫ জন প্রার্থীর নাম ইতিমত্যেই ঘোষণা করা হয়েছে।
- মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ তৈরির ঘোষণা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
ভোটের নির্ঘণ্ট
রাজ্যে দুই দফায় ভোটগ্রহণ হতে চলেছে। প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। ৪ মে জানা যাবে বাংলার মসনদে কে বসছেন। ওয়াইসি এবং কবীরের এই নতুন সমীকরণ শাসক ও বিরোধী শিবিরের ভোটব্যাঙ্কে কতটা থাবা বসাতে পারে, এখন সেটাই দেখার বিষয়।