বিমানে যাতায়াত কি এবার সস্তা হচ্ছে? আকাশপথের ভাড়ায় বড় বদল আনল কেন্দ্র

বিমানে যাতায়াত কি এবার সস্তা হচ্ছে? আকাশপথের ভাড়ায় বড় বদল আনল কেন্দ্র

পকেটে চাপ নাকি স্বস্তি? বিমান ভাড়া নিয়ে দীর্ঘদিনের বিধিনিষেধ তুলে নিল সরকার। সোমবার ডিরেক্টরেট জেনারেল ফর সিভিল অ্যাভিয়েশন (DGCA) অভ্যন্তরীণ বিমান চলাচলের নতুন সময়সূচি প্রকাশের পাশাপাশি ভাড়ার ঊর্ধ্বসীমা প্রত্যাহারের ঘোষণা করেছে।

২০২৫ সালের ডিসেম্বরে ইন্ডিগোর সংকটের সময় টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার এই সাময়িক ঊর্ধ্বসীমা জারি করেছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ২৩ মার্চ ২০২৬ থেকে সেই নিয়ম কার্যকর থাকছে না। এখন থেকে বাজারের চাহিদা অনুযায়ী বিমান সংস্থাগুলো নিজেরাই টিকিটের দাম নির্ধারণ করতে পারবে।

ভাড়ার নিয়ন্ত্রণ তুলে নিলেও বিমান সংস্থাগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। স্পষ্ট জানানো হয়েছে, উৎসবের মরসুমে বা চাহিদার সুযোগ নিয়ে যাত্রীদের থেকে অন্যায্য ভাড়া আদায় করা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। ভাড়ার গতিপ্রকৃতির ওপর মন্ত্রক প্রতি মুহূর্তে কড়া নজরদারি চালাবে। এছাড়া ২৯ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিমানের নতুন সময়সূচি কার্যকর থাকবে, যা যাত্রীদের সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে যাচাই করে নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *