বিধানসভা নির্বাচনে বড় চমক, জোট বাঁধলেন হুমায়ুন কবীর ও আসাদউদ্দিন ওয়েইসি

বিধানসভা নির্বাচনে বড় চমক, জোট বাঁধলেন হুমায়ুন কবীর ও আসাদউদ্দিন ওয়েইসি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় রাজনৈতিক পটপরিবর্তন ঘটল। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জোটসঙ্গী খুঁজে পেলেন ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। রবিবার হায়দরাবাদ থেকে আসাদউদ্দিন ওয়েইসি ঘোষণা করেন যে, আসন্ন নির্বাচনে তাঁর দল মিম (AIMIM) হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করবে। বাংলার মাটিতে বঞ্চনার বিরুদ্ধে এই ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন ওয়েইসি।

গত বছরের ২২ ডিসেম্বর দল গঠনের পর থেকেই বামফ্রন্ট, আইএসএফ এবং মিমকে জোটের প্রস্তাব দিয়েছিলেন হুমায়ুন। এমনকি মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করলেও শেষপর্যন্ত বাম-আইএসএফ শিবিরের সঙ্গে সমঝোতা হয়নি। এই পরিস্থিতিতে হুমায়ুন কবীর ১৮২টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেন এবং ইতিমধ্যেই দেড়শোর বেশি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছেন। তিনি নিজে রেজিনগর ও নওদা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজ্যের বিশেষ করে মালদহ ও মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোতে মিম তাদের শক্তি বৃদ্ধি করেছে। এবার হুমায়ুনের দলের সঙ্গে মিমের এই নতুন সমীকরণ নির্বাচনের ফলাফলে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। দুই দলের এই জোট ভবানীপুর ও নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ আসনগুলোতেও শাসক ও বিরোধী শিবিরের ভোটব্যাঙ্কে ভাগ বসাতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *