জামুড়িয়ায় তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখনে গোবর-চুন: রাজনৈতিক উত্তাপ তুঙ্গে

জামুড়িয়ায় তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখনে গোবর-চুন: রাজনৈতিক উত্তাপ তুঙ্গে

পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরেরাম সিং-এর সমর্থনে করা দেওয়াল লিখনে গোবর ও চুন লেপে দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে বাহাদুরপুর অঞ্চলের ২১০ নম্বর বুথ এলাকায় এই ঘটনাটি প্রকাশ্যে আসে। এর আগেও কুনুস্তরিয়া এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছিল, যা নিয়ে বর্তমানে প্রশাসনিক তদন্ত চলছে।

এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস সরাসরি বিজেপি ও সিপিএম-এর দিকে অভিযোগের আঙুল তুলেছে। ঘাসফুল শিবিরের দাবি, পরাজয়ের ভয়েই বিরোধীরা এই নোংরা রাজনীতি করছে এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। প্রার্থী হরেরাম সিং এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছেন।

অন্যদিকে, বিজেপি প্রার্থী বিজন মুখার্জি ও বাম নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, এটি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দলের ফল এবং এর সঙ্গে তাঁদের কোনো যোগসূত্র নেই। বর্তমানে জামুড়িয়া থানার কেন্দাফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *