বন্ধুদের সঙ্গে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব মানতে নারাজ প্রেমিকা, চাঞ্চল্যকর খুনের রহস্য ফাঁস

বন্ধুদের সঙ্গে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব মানতে নারাজ প্রেমিকা, চাঞ্চল্যকর খুনের রহস্য ফাঁস

পূর্ণিয়ায় ১৮ বছরের তরুণী খুনের নেপথ্যে প্রেমিকের ভয়াবহ পরিকল্পনা, বন্ধুদের শয্যাসঙ্গিনী হতে রাজি না হওয়ায় প্রাণ গেল প্রেমিকার। গত ১১ মার্চ রাতে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর মক্কার ক্ষেত থেকে উদ্ধার হয় ওই তরুণীর বস্তাবন্দি দেহ। প্রধান অভিযুক্ত শচীন কুমারকে গ্রেফতার করে পুলিশ জানতে পেরেছে, মেলা ঘোরানোর নাম করে নিয়ে গিয়ে নিজের বন্ধুদের সঙ্গেও শারীরিক সম্পর্ক করতে প্রেমিকাকে বাধ্য করার চেষ্টা করেছিল সে। ওই তরুণী বাধা দিলে এবং ধস্তাধস্তি শুরু হলে অভিযুক্তরা মিলে তাঁকে শ্বাসরোধ করে খুন করে। পুলিশ সুপার সুইটি সেহরাওয়াত জানিয়েছেন, বাকি পলাতক আসামিদের ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *