দুই সন্তানের বাবার প্রেমে পাগল ছিলেন এই মহিলা সাংসদ! মাঝরাতে অভিনেতার ঘরে ঢুকে আত্মহত্যার হুমকি

দুই সন্তানের বাবার প্রেমে পাগল ছিলেন এই মহিলা সাংসদ! মাঝরাতে অভিনেতার ঘরে ঢুকে আত্মহত্যার হুমকি

রাজনীতিতে আসার আগে থেকেই নিজের ঠোঁটকাটা স্বভাব আর ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই চর্চায় থাকেন হিমাচলের মান্ডি কেন্দ্রের বর্তমান বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। বলিউডের এই ‘কুইন’-এর নাম জড়িয়েছে একাধিক তারকার সঙ্গে। তবে এক সময় দুই সন্তানের বাবা অজয় দেবগনের প্রেমে এতটাই বুঁদ ছিলেন তিনি যে, পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল।

‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’ ছবির শুটিং চলাকালীন অজয় ও কঙ্গনার ঘনিষ্ঠতা বাড়ে। শোনা যায়, কঙ্গনাকে ছবিতে নেওয়ার জন্য সেই সময় নির্মাতাদের ওপর চাপও সৃষ্টি করতেন অজয়। কিন্তু এই সম্পর্কের কথা কানে যেতেই রুখে দাঁড়ান কাজল। কঙ্গনার সঙ্গে সম্পর্ক না চুকিয়ে দিলে সন্তানদের নিয়ে ঘর ছাড়ার হুমকি দেন অজয়-জায়াও।

এরপরই ঘটে সেই চাঞ্চল্যকর ঘটনা। এক রাতে মদ্যপ অবস্থায় অজয়ের হোটেলের ঘরে ঢুকে পড়েন কঙ্গনা। অজয় তাঁকে ফিরে যেতে বললেও তিনি নাছোড়বান্দা ছিলেন। এমনকি অজয় এই সম্পর্ক নিয়ে কোনো পাকাপাকি সিদ্ধান্ত না নিলে নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার হুমকি পর্যন্ত দেন অভিনেত্রী। যদিও পরিস্থিতি সামলে সেই রাতেই সম্পর্কের ইতি টানেন অজয়। আজ কঙ্গনা রুপোলি পর্দা ছেড়ে রাজনীতির ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন, তবে তাঁর অতীতের এই বিস্ফোরক অধ্যায় আজও নেটদুনিয়ায় চর্চার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *