উচ্চমাধ্যমিক পাস করলেই রেলে চাকরি? জানেন কি কোন সার্টিফিকেটটি বদলে দিতে পারে ভবিষ্যৎ!

রেলে চাকরির স্বপ্ন পূরণে বড়সড় পরিবর্তন আনল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। এখন থেকে ট্রেনের কোচ অ্যাটেনডেন্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম দ্বাদশ শ্রেণি বা উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি হাউসকিপিংয়ে ৩ মাসের প্রশিক্ষণ এবং একটি আইটিআই (ITI) সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। আগে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ছিল দশম শ্রেণি পাশ।
পরি পরিষেবার মানোন্নয়ন এবং যাত্রীদের অভিযোগ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধুনিক ‘নমো ভারত’ ও ‘অমৃত ভারত’ এক্সপ্রেসের মতো ট্রেনগুলোতে প্রযুক্তিগত ত্রুটি মোকাবিলায় দক্ষ কর্মীর প্রয়োজনীয়তা অনুভব করছে রেল কর্তৃপক্ষ। আইটিআই যোগ্যতা থাকলে কর্মীরা কোচের লাইট, সিট বা অন্যান্য সরঞ্জামের ছোটখাটো মেরামত নিজেই করতে পারবেন এবং সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন এই নিয়ম বাস্তবায়নের জন্য রেলওয়ে বোর্ডের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধিকর্তা লাভ কুমার সমস্ত জেনারেল ম্যানেজারদের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, এই নিয়োগ প্রক্রিয়া সরাসরি রেলের মাধ্যমে না হয়ে বেসরকারি সংস্থার অধীনে হবে। নির্বাচিত প্রার্থীদের সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। মূল লক্ষ্য হলো আধুনিক রেল পরিষেবাকে আরও উন্নত ও যাত্রীবান্ধব করে তোলা।