রণবীর সিংহের ‘ছায়াসঙ্গী’ রিজওয়ান আসলে কে? জানুন পর্দার বাইরের আসল পরিচয়

রণবীর সিংহের ‘ছায়াসঙ্গী’ রিজওয়ান আসলে কে? জানুন পর্দার বাইরের আসল পরিচয়

‘ধুরন্ধর ২’ সিনেমায় রণবীর সিংহের ছায়াসঙ্গী রিজওয়ান চরিত্রটি বর্তমানে দর্শকদের নজর কেড়েছে। সিনেমার শেষে জানা যায়, তিনি কোনো গ্যাংস্টার নন, বরং ভারতীয় সেনার এক প্রশিক্ষিত সৈনিক। তবে বাস্তব জীবনে এই অভিনেতার আসল পরিচয় হলো তিনি তারকাদের জনপ্রিয় ফিটনেস ট্রেইনার মুস্তফা আহমেদ। বলিউডের ভিকি কৌশল থেকে ইয়ামি গৌতমের মতো তারকাদের শরীরচর্চার গুরু হিসেবেই তিনি পরিচিত।

আফগান বংশোদ্ভূত মুস্তফার জীবনসংগ্রাম অত্যন্ত অনুপ্রেরণামূলক। ছোটবেলায় ডিসলেক্সিয়ায় আক্রান্ত হওয়ায় পড়াশোনায় পিছিয়ে ছিলেন এবং পরিবারের কাছে নানাভাবে আসাম্মানিত হয়েছিলেন। লাখ টাকার করপোরেট চাকরি ছেড়ে মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে জিমে কাজ শুরু করেন তিনি। সেখান থেকেই হৃতিক রোশনের সঙ্গে পরিচয়ের মাধ্যমে বলিউডে তাঁর জয়যাত্রা শুরু হয়।

দীর্ঘদিন পর্দার নেপথ্যে তারকাদের তৈরি করার পর অবশেষে ‘ধুরন্ধর ২’-এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করলেন মুস্তফা। পেশাদার শরীরচর্চা প্রশিক্ষক হিসেবে নিজের দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই তিনি আজ বিনোদন জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তাঁর এই রূপান্তর এবং পর্দার সাবলীল অভিনয় দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *