সংকটমোচনের বিকল্প পথেও হুথিদের নজর, দুশ্চিন্তায় ভারত ও বিশ্ব বাণিজ্য

সংকটমোচনের বিকল্প পথেও হুথিদের নজর, দুশ্চিন্তায় ভারত ও বিশ্ব বাণিজ্য

ইরান ও ইসরায়েলের সংঘাতের জেরে উত্তপ্ত পশ্চিম এশিয়ায় এবার খনিজ তেল বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ ‘বাব এল মান্দেব’ প্রণালী অবরুদ্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হরমুজ প্রণালী ইরান বন্ধ রাখায় ভারতসহ একাধিক দেশ লোহিত সাগর ও এডেন উপসাগরকে বিকল্প হিসেবে ব্যবহার করছিল। তবে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এখন এই নতুন করিডরটিও বন্ধ করার ছক কষছে বলে সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন।

সুয়েজ খালের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই পথটি বন্ধ হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম লাগামহীন হয়ে পড়তে পারে। বর্তমানে প্রতিদিন প্রায় ৮৮ লক্ষ ব্যারেল তেল এবং বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের ১০-১২ শতাংশ এই রুট দিয়ে সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ মেরামতির জন্য লোহিত সাগর থেকে সরে যাওয়ায় এই অঞ্চলটি এখন হুথিদের নাগালে চলে আসার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।

এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে এশিয়া ও ইউরোপের মধ্যে সরাসরি আমদানি-রপ্তানি ব্যাহত হবে। জাহাজগুলিকে বিকল্প হিসেবে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ ঘুরে যাতায়াত করতে হবে, যা বাণিজ্যিক খরচ ও সময় উভয়ই বহুগুণ বাড়িয়ে দেবে। সৌদি আরবের ‘বাইপাস’ পাইপলাইনও এই বিপদের মুখে পড়ায় ভারতের মতো বৃহৎ আমদানিকারক দেশগুলোর জ্বালানি নিরাপত্তা এখন বড়সড় চ্যালেঞ্জের সম্মুখীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *