ভোটার তালিকায় ‘বিচারাধীন’ তকমা, অতিরিক্ত তালিকা প্রকাশের আগেই আতঙ্কে প্রাণ গেল ভোটারের

ভোটার তালিকায় ‘বিচারাধীন’ তকমা, অতিরিক্ত তালিকা প্রকাশের আগেই আতঙ্কে প্রাণ গেল ভোটারের

উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে ভোটার তালিকায় ‘বিচারাধীন’ তকমা থাকায় চরম উৎকণ্ঠার জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ভোটারের। মৃত ব্যক্তির নাম আবদুল হাদি। এসআইআর-এর পর প্রকাশিত চূড়ান্ত তালিকায় পরিবারের একাধিক সদস্যের নামের পাশে ‘বিচারাধীন’ লেখা দেখে তিনি প্রবল মানসিক চাপে ছিলেন বলে দাবি পরিবারের। সোমবার সকালে বাড়িতেই অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ, অতিরিক্ত তালিকায় নাম না থাকলে দেশছাড়া হওয়ার আতঙ্কে দিন কাটছিল আবদুলের। স্থানীয় পঞ্চায়েত প্রধান নুরউদ্দিন এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন। তাঁর মতে, এসআইআর সংক্রান্ত আতঙ্কই এই মর্মান্তিক পরিণতির মূল কারণ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং ভোটার তালিকার ত্রুটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও ঘনীভূত হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ সুপার রাকেশকুমার সিংহ জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। উল্লেখ্য, আজই আংশিক অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল। তার কয়েক ঘণ্টা আগেই এই মৃত্যুর ঘটনা প্রশাসনিক তৎপরতা ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার সংবেদনশীলতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *