ডলারের বিপরীতে রুপির রেকর্ড পতন: বিশ্ববাজারে অস্থিরতায় আরও সস্তা ভারতীয় মুদ্রা

ডলারের বিপরীতে রুপির রেকর্ড পতন: বিশ্ববাজারে অস্থিরতায় আরও সস্তা ভারতীয় মুদ্রা

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দামে রেকর্ড পতন ঘটেছে। সোমবার লেনদেনের এক পর্যায়ে রুপির বিনিময় মূল্য কমে দাঁড়ায় ৯৩.৮৯ টাকা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশীয় মুদ্রার মান ৯৩ থেকে ৯৪ টাকার কাছাকাছি পৌঁছে যাওয়ায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে সংশ্লিষ্ট মহলে।

ভারতের প্রয়োজনীয় তেলের প্রায় ৮০ শতাংশই আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১০ ডলার ছাড়িয়ে যাওয়া রুপির ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। এর পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে পুঁজি সরিয়ে নিরাপদ সম্পদ হিসেবে ডলার বেছে নিচ্ছেন। বিনিয়োগের এই হাহাকার ও ডলারের ক্রমবর্ধমান চাহিদা রুপির ভিতকে আরও দুর্বল করে তুলেছে।

মুদ্রার এই অবমূল্যায়নের ফলে আমদানি করা জ্বালানি, ইলেকট্রনিক্স এবং শিল্প সামগ্রীর দাম বাড়ার আশঙ্কা রয়েছে, যা সরাসরি সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির বোঝা চাপিয়ে দিতে পারে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাঙ্ক মাঝে মাঝে ডলার সরবরাহ করলেও বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, সংঘাত দীর্ঘস্থায়ী হলে রুপির দর ৯৫ টাকা পর্যন্ত নেমে যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *