বক্স অফিসে ‘ধুরন্ধর ২’-এর দাপট, জুনেই কি ফিরছে রণবীর সিংয়ের ‘হামজা’?

বক্স অফিসে ‘ধুরন্ধর ২’-এর দাপট, জুনেই কি ফিরছে রণবীর সিংয়ের ‘হামজা’?

গত ১৮ মার্চ দেশজুড়ে প্রায় ২১ হাজার ৭২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। মুক্তির পর থেকেই বক্স অফিসে জয়যাত্রা অব্যাহত রেখেছে এই ছবি। প্রথম দিনের আয়ের নিরিখে এটি ‘পুষ্পা ২’ বা ‘আরআরআর’-এর মতো দক্ষিণী ব্লকবাস্টারগুলোকেও ছাপিয়ে গিয়েছে। তবে সাফল্যের পাশাপাশি ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডা বিতর্কেও সরব হয়েছেন নেটিজেনদের একাংশ।

এই উন্মাদনার মাঝেই সিনেমাটির শেষে ‘দ্য ফাইনাল চ্যাপ্টার ১৪ জুন, ২০২৬’ লেখাটি দেখে দানা বেঁধেছে নতুন জল্পনা। দর্শকমহলে গুঞ্জন শুরু হয়েছে যে, আগামী জুন মাসেই সম্ভবত ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি অর্থাৎ ‘ধুরন্ধর ৩’ আসতে চলেছে। নেটপাড়ায় ছবির এন্ড-ক্রেডিট সিনের স্ক্রিনশট ভাইরাল হতেই ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে।

যদিও সিক্যুয়েল নিয়ে এখনই নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য মেলেনি। পরিচালক আদিত্য ধর বা ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ‘ধুরন্ধর ৩’ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সিনে বিশ্লেষকদের মতে, নির্মাতাদের তরফ থেকে স্পষ্ট কোনো বার্তা না আসা পর্যন্ত পরবর্তী কিস্তি নিয়ে দর্শকদের অপেক্ষা করাই শ্রেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *