নিউ ইয়র্ক বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনা: মৃত ২ পাইলট, আহত দমকলকর্মী

নিউ ইয়র্কের লা গুয়ারদিয়া বিমানবন্দরে অবতরণের সময় এয়ার কানাডা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বিমান রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি দমকলের ট্রাকে সজোরে ধাক্কা মারে। রবিবার মাঝরাতে কানাডার মন্ট্রিল থেকে আসা CRJ-900 বিমানটি অবতরণের পর পিচ্ছিল রানওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে। এতে বিমানের পাইলট ও সহকারী পাইলটের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন দুই দমকলকর্মী।
প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রতিকূল আবহাওয়াই এই দুর্ঘটনার প্রধান কারণ। সংঘর্ষের পর বিমানে আগুন ধরে গেলেও বিমানে থাকা ১০০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যেতে এবং উদ্ধারকাজ চালাতে দেখা গেছে।
এই ঘটনার পর মার্কিন অসামরিক বিমান পরিবহন মন্ত্রক লা গুয়ারদিয়া বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। আগত বিমানগুলিকে জন এফ কেনেডি বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। বর্তমানে বিমানবন্দরের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
🚨 BREAKING UPDATE: MULTIPLE CRITICAL PATIENTS AFTER AIR CANADA FLIGHT COLLIDES WITH VEHICLE WHILE LANDING AT LAGUARDIA AIRPORT. POSSIBLE FATALITIES. https://t.co/hZWimAuwe5 pic.twitter.com/62SUgxoUkA
— Breaking911 (@Breaking911) March 23, 2026