জঙ্গিগোষ্ঠীর হুমকির মুখে পিএসএল, বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ঘিরে ঘনীভূত হচ্ছে আশঙ্কার মেঘ। জঙ্গিগোষ্ঠী জামাত-উল-আহরার টুর্নামেন্টে অংশ নিতে আসা বিদেশি ক্রিকেটারদের সরাসরি প্রাণনাশের হুমকি দিয়েছে। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ড্যারিল মিচেলের মতো তারকা খেলোয়াড়দের উপস্থিতিতে এই হুমকি আন্তর্জাতিক ক্রিকেট মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। উদ্ভূত পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটারদের ব্যক্তিগত ঝুঁকিতে পাকিস্তানে আসার কথা জানিয়েছে ওই গোষ্ঠী।
তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সহযোগী এই সংগঠনটির দাবি, খাইবার পাখতুনখোয়া ও বালোচিস্তানে চলমান অস্থিরতার মধ্যে ক্রিকেট আয়োজন অনুচিত। তারা বিদেশি ক্রিকেট বোর্ডগুলোকে পাকিস্তানে খেলোয়াড় না পাঠানোর পরামর্শ দিয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হতে পারে। ফলে পাকিস্তান সফর নিয়ে বিদেশি দলগুলোর মধ্যে নতুন করে সংশয় তৈরি হয়েছে, যা দেশটির ক্রিকেট ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলেছে।
এমনিতেই জ্বালানি সংকট ও আইপিএলের আকর্ষণে পিএসএল কিছুটা জৌলুস হারিয়েছে, তার ওপর এই জঙ্গি হুমকি আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইতিপূর্বে পাকিস্তানে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালানো এই গোষ্ঠীটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাক সরকার। এখন দেখার বিষয়, খেলোয়াড়দের নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়ে পাকিস্তান সরকার এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে পারে কি না, নাকি শেষ পর্যন্ত টুর্নামেন্ট বাতিলের পথে হাঁটতে হয়।
🔴 JUST IN 🇵🇰
— Islamabad Post (@ISBPost) March 23, 2026
Armed opposition groups in Pakistan have issued a statement urging all foreign players participating in the Pakistan Super League (PSL) cricket matches to avoid traveling to Pakistan, stating that their security is not guaranteed and there is a risk of harm.
The… pic.twitter.com/caf7Tim1ep