তোরা সামলাস আমার ঘর, মমতার নির্দেশে ভবানীপুরের ময়দানে ফিরহাদরা

তোরা সামলাস আমার ঘর, মমতার নির্দেশে ভবানীপুরের ময়দানে ফিরহাদরা

নিউজ ডেস্ক: “আমি সারা বাংলায় দৌড়াচ্ছি, তোরা আমার ঘর সামলাস”— তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবেগঘন বার্তার পরই রণক্ষেত্রে নেমে পড়েছেন ফিরহাদ হাকিমসহ ঘাসফুল শিবিরের দুঁদে নেতারা। হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রে দিদির জয়ের ব্যবধান বাড়াতে কোমর বেঁধে নেমেছে টিম তৃণমূল।

সোমবার সকাল থেকেই চেতলা ও আলিপুর সংলগ্ন এলাকায় মেয়ে প্রিয়দর্শিনীকে নিয়ে প্রচারে ঝড় তোলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। প্রচারের ফাঁকে তিনি সাফ জানান, মমতা বন্দ্যোপাধ্যায় এই এলাকার ঘরের মেয়ে, তাই এখানে কোনো বিরোধী পক্ষই ফ্যাক্টর নয়। শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জকে নস্যাৎ করে ফিরহাদ বলেন, “মমতাদি এখানে জন্মেছেন, বড় হয়েছেন। এখানকার মানুষ তাঁকে নিজেদের পরিবারের সদস্য মনে করেন।”

মমতা বন্দ্যোপাধ্যায় যখন গোটা রাজ্যের ২৯৪টি আসনে প্রচারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন, তখন তাঁর নিজের কেন্দ্র আগলে রাখার ভার তুলে নিয়েছেন বিশ্বস্ত সৈনিকরা। ফিরহাদের কথায়, মানুষের পাশে তৃণমূল সবসময় থাকে এবং ভবানীপুরের মানুষ ঘরের মেয়েকেই দু-হাত ভরে আশীর্বাদ করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *