বিচারাধীন ২৮ লক্ষ ভোটারের তালিকা প্রকাশ করছে কমিশন, বাদ পড়তে পারেন ১০ লক্ষ মানুষ! জেনে নিন নিজের নাম দেখার পদ্ধতি

বিচারাধীন ২৮ লক্ষ ভোটারের তালিকা প্রকাশ করছে কমিশন, বাদ পড়তে পারেন ১০ লক্ষ মানুষ! জেনে নিন নিজের নাম দেখার পদ্ধতি

নির্বাচন কমিশনের মেগা আপডেট! দীর্ঘ প্রতীক্ষার পর আজ সোমবার বিকেলেই প্রকাশিত হতে চলেছে বিচারাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি তালিকা। এই তালিকায় প্রায় ২৮ লক্ষ মানুষের নাম অন্তর্ভুক্ত হওয়ার কথা থাকলেও সূত্র মারফত জানা যাচ্ছে, প্রায় ১০ লক্ষ ভোটারের নাম শেষ মুহূর্তে বাদ পড়তে পারে। নথিপত্র সঠিক না হওয়ায় বিচারকরা তাঁদের নাম গ্রহণ করেননি।

যেভাবে দেখবেন আপনার নাম ১. প্রথমে কমিশনের ওয়েবসাইট eci.voters.gov.in-এ যান। ২. মোবাইল নম্বর দিয়ে ওটিপি-র মাধ্যমে লগ ইন করুন। ৩. আপনার এপিক (EPIC) নম্বর দিয়ে তালিকা সার্চ করলেই নিজের নাম দেখতে পাবেন।

অনলাইন ছাড়াও প্রতিটি জেলার নির্বাচনি আধিকারিকদের দফতরে এবং স্থানীয় বুথ লেভেল অফিসারদের কাছে এই অতিরিক্ত তালিকার কপি পাওয়া যাবে।

পরবর্তী পদক্ষেপ ও আইনি সহায়তা যাঁদের নাম এই তালিকা থেকে বাদ যাবে, তাঁদের জন্য থাকছে ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ। তালিকায় নাম না থাকা ব্যক্তিদের আইনি লড়াইয়ে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে শাসকদল। কমিশন সূত্রে খবর, আগামী শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে এবং এরপর প্রতি শুক্রবার ধাপে ধাপে পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্টগুলো সামনে আসবে। এখনও প্রায় ৩২ লক্ষ নামের নিষ্পত্তি হওয়া বাকি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *