বিশ্ববাজারে যুদ্ধসংকট: জ্বালানি ও নাগরিক নিরাপত্তা নিয়ে সংসদে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে যুদ্ধসংকট: জ্বালানি ও নাগরিক নিরাপত্তা নিয়ে সংসদে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সংসদে দাঁড়িয়ে তিনি জানান, প্রতিকূল পরিস্থিতিতেও যাতে তেল ও গ্যাসের জোগানে কোনো ঘাটতি না হয়, তার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। ভারতের অর্থনীতির চাকাকে সচল রাখতে আরব দুনিয়ার দেশগুলোর সঙ্গে নিরন্তর যোগাযোগ বজায় রাখা হচ্ছে। বিশেষ করে এলপিজি ও পেট্রল-ডিজেলের সরবরাহ স্বাভাবিক রাখাই এখন সরকারের মূল লক্ষ্য।

প্রধানমন্ত্রী জানান, আমদানিনির্ভর জ্বালানি খাতের অনিশ্চয়তা কাটাতে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। একইসঙ্গে হরমুজ প্রণালীতে আটকে পড়া ভারতীয় জাহাজগুলোকে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। যুদ্ধের প্রভাবে সাধারণ মধ্যবিত্তের ওপর যাতে বাড়তি বোঝা না চাপে, সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন। সংকটের এই সময়ে দেশের জ্বালানি ভাণ্ডার সুরক্ষিত রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার।

জ্বালানি নিরাপত্তার পাশাপাশি বিদেশে আটকে পড়া ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর তৎপরতায় ইতিমদধ্যেই তিন লক্ষেরও বেশি ভারতীয় নাগরিক দেশে ফিরেছেন। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা করে সেখানে বসবাসরত ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আশ্বাস পেয়েছেন তিনি। সংঘাতপূর্ণ এলাকা থেকে নাগরিকদের উদ্ধার ও বাণিজ্যিক স্বার্থ রক্ষায় ভারতের কূটনৈতিক মিশনগুলো বর্তমানে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *