রাহুলের ব্যাটিং পজিশন নিয়ে কি বড় ঝুঁকি নিচ্ছেন বাদানি? আইপিএলের আগেই দিল্লির ওপেনিং পরিকল্পনা ফাঁস
March 23, 20266:04 pm

দিল্লি ক্যাপিটালসের ডেরায় রাহুলের ভূমিকা বদলাচ্ছে না। গত মরসুমের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আর ওপেনিং জুটি নিয়ে কাটাছেঁড়া করতে নারাজ কোচ হেমাঙ্গ বাদানি। সোমবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দলের অন্যতম সেরা ব্যাটার লোকেশ রাহুলকে গোটা টুর্নামেন্টেই ওপেনার হিসেবে খেলানোর পরিকল্পনা রয়েছে তাদের।
দিল্লি শিবির চাইছে রাহুল যেন ইনিংসের শুরু থেকে ক্রিজে থেকে সবথেকে বেশি বল খেলার সুযোগ পান। গত আইপিএলে ১৫০ স্ট্রাইক রেটে ৫৩৯ রান করা রাহুলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তবে রাহুলের সঙ্গী কে হবেন, তা নিয়ে এখনও রহস্য জিইয়ে রেখেছে টিম ম্যানেজমেন্ট। অভিষেক পোড়েল, পাথুম নিসঙ্কা নাকি পৃথ্বী শ— কার ওপর ভরসা রাখবেন বাদানি, সেটাই এখন দেখার। গতবার সাতটি ভিন্ন ওপেনিং জুটি খেলিয়েও ব্যর্থ হওয়ার পর এবার স্থায়িত্বের পথেই হাঁটছে দিল্লি ক্যাপিটালস।