রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ নিয়ে কেন হাতজোড় করলেন রাকেশ বেদী

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ নিয়ে কেন হাতজোড় করলেন রাকেশ বেদী

আদিত্য ধরের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ এখন বক্স অফিসে তুঙ্গে। রণবীর সিং অভিনীত এই মেগা প্রজেক্টে দুঁদে রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন বর্ষীয়ান অভিনেতা রাকেশ বেদী। তবে ছবির ব্যাপক সাফল্যের মাঝেই সমাজমাধ্যমে ভক্তদের কাছে এক বিশেষ আর্জি জানিয়েছেন তিনি।

রাকেশ বেদী ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় অনুরাগীদের অনুরোধ করেছেন যাতে তাঁরা সিনেমা হলের দৃশ্য রেকর্ড করে সমাজমাধ্যমে পোস্ট না করেন। বিশেষ করে ছবির ক্লাইম্যাক্স বা গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ফাঁস না করার জন্য বারবার অনুরোধ জানিয়েছেন অভিনেতা। তাঁর মতে, স্পয়লার শেয়ার করা মানে অন্য দর্শকদের আনন্দ মাটি করে দেওয়া। অভিনেতা স্পষ্ট জানান, “আপনি ছবিটির মজা নিয়েছেন, এবার বাকিদেরও সেই সুযোগ দিন।” উল্লেখ্য, রণবীর সিং ছাড়াও এই ছবিতে অর্জুন রামপাল, আর মাধবন ও সঞ্জয় দত্তের মতো তারকাদের দুর্ধর্ষ অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *